ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডাম্পার ট্রাক কেঁড়ে নিলেন ৫ বছর বয়সী ছেলে শিশুর প্রাণ

সাতকানিয়ায় এক ইউপি সদস্যের ইটবাহী ডাম্পার ট্রাক কেঁড়ে নিলেন এক কৃষকের ৫ বছর বয়সী ছেলে শিশুর প্রাণ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডের ছনখোলা কেবিএম নামক ব্রিকফিল্ডের সামনে এই ঘটনা ঘটে। নিহত ছেলেটি একই এলাকার কৃষক তাজুলের প্রথম সন্তান মো: জুনাঈদ (৫)।


স্থানীয়রা জানান, জুনাঈদ বাড়ির সামনে দাড়াঁলে বেপরোয়া গতির ডাম্পারটি ছেলেকে ধাক্কা দিলে রাস্তার পাশেই পড়ে যায়, চলে যাওয়া ডাম্পার ট্রাক অন্তত ৩০ ফুট সামনে থেকে পেছনে এসে আহত ছেলেটির পেটের উপর ডাম্পার তুলে দিলে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত হয়। 


ঘাতক ডাম্পার চালক জাহাঙ্গীর পালিয়ে যেতে চাইলেও স্থানীয়রা ডাম্পারটিসহ চালক জাহাঙ্গীরকে আটকে রাখেন। পলাতক রয়েছেন গাড়িটির মালিক ফজল হক ও তার পার্টনার সাবেক জনপ্রতিনিধি।


পরে স্থানীয় পুলিশ বিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালক ও গাড়ী জব্দ করে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে সাতকানিয়া থানা পুলিশের ওসি তদন্ত আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত পরিবারের খোঁজখবর নেন।


এদিকে নিহত শিশুর পিতা কৃষক তাজুল বলেন, আমার ছেলে প্রথমে গাড়ীর সাথে ধাক্কা খায় কিন্তু ঘাতক চালক জাহাঙ্গীর আবার অন্তত ২০ ফুট দূর থেকে পেছনে এসে পিষিয়ে মৃত্যু নিশ্চিত করেন, এটা গাড়ী এক্সিডেন্ট নয় এটা একটা পরিকল্পিত হত্যা, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ads
ads
ads

Our Facebook Page

↑